bangla 10 best natok
- Get link
- X
- Other Apps

কয়েকদিন ধরে বাংলা নাটক নিয়ে ফেসবুকে মানুষের বিরক্তি প্রকাশ করতে দেখছি। চলুন হাজার হাজার সস্তা কমেডি আর বস্তাপচা গল্পে ভর্তি বাংলা নাটকের ভীরে কিছু অসাধারণ নাটকের সাথে পরিচিত হই।
কোথাও কেউ নেই
আমার মতে সর্বকালের সেরা বাংলা নাটক। এই নামেরই হুমায়ূন আহমেদের উপন্যাস থেকে ৯০ এর দশকে তাঁর নিজের হাতে গড়া একটি মাস্টারপিস। এই নাটক নিয়ে বেশি কিছু বলার প্রয়োজন নেই। বাকের ভাই আর মুনার চরিত্র তো আজও বেঁচে আছে বাঙ্গালীর মাঝে। টেলিভিশনের একটি চরিত্রকে বাঁচিয়ে রাখার জন্য রাজপথে মিছিল, জ্বালাও পোড়াও হওয়ার নজির পৃথিবীতে আর আছে কি না আমার জানা নেই। ৩০ পর্বের পুরো ধারাবাহিকটিই পেয়ে যাবেন ইউটিউবে।
লিংকঃ https://www.youtube.com/playlist...
এছাড়াও নব্বই দশকের অন্যান্য টিভি ধারাবাহিক আর হুমায়ূন আহমেদের সৃষ্টিগুলোও এই তালিকায় থাকবে। ইউটিউবেই আছে প্রায় সব। খুঁজে খুঁজে দেখতে পারেন।
ভালবাসি তাই
ভালবাসি তাই, ভালবেসে যাই
এয়ারটেল প্রযোজিত দুইটা নাটক ভালবাসি তাই, ভালবাসি তাই ভালবেসে যাই। বেশ কয়েকটা গল্পের ব্লেন্ড একেকটা নাটক। সমান্তরালে চলা আলাদা ডাইমেনসনের প্রতিটা গল্পই আপনাকে স্পর্শ করবে। একঝাঁক তারকা শিল্পী আছেন প্রতিটা গল্পে। এখনকার সুপারস্টার আরেফিন শুভর ক্যারিয়ারের প্রথম দিককার কাজ।
লিংকঃ https://www.youtube.com/watch?v=eNwMLc40IqY
https://www.youtube.com/watch?v=yZYJ4WwDNp4
ঢাকাইয়া
পুরান ঢাকার চিরাচরিত এক পরিবারের সদস্যদের মাঝে পারস্পরিক বন্ধন আর পারিবারিক টানাপড়েন নিয়ে অসাধারণ এক সৃষ্টি। সময়ের সেরা সব শিল্পীদের নিয়ে করা এই নাটকটি আমাদের হারিয়ে যেতে বসা পারিপারিক মূল্যবোধ নিয়ে আপনাকে নতুন করে ভাবার সুযোগ করে দিবে।
লিংকঃ https://www.youtube.com/watch?v=u3Wkbku21I4
সারফেস
কর্মজীবি স্বামী স্ত্রী আর তাঁদের শহুরে জীবন নিয়ে অমিতাভ রেজার দারুণ এক সৃষ্টি। সানজিদা প্রীতি আর শাহেদের সাবলীল অভিনয়ে উঠে এসেছে এ শহরের নিত্যদিনকার না বলা একটি গল্প।
লিংকঃ https://www.youtube.com/watch?v=3Q487ZoryWk
সাহেব মেমসাহেব
নিশো মেহজাবিনের একটি ভিন্নধর্মী কাজ। গল্পের খুব গভীরতা না থকলেও গল্প বলার ধরণটি ভাল লাগার মত। শহুরে জীবনের এ গল্পটিতে মডার্ণ ডে রিলেশনের এক কমপ্লেক্স এক্সাম্পল দেয়ার চেষ্টা করেছেন নির্মাতা।
লিংকঃ https://www.youtube.com/watch?v=G03WzUAt05E
মিডল ক্লাস সেন্টিমেন্ট
বিয়ের সময় ঘনিয়ে আসা একটি কাপলের গল্প। এই নাটকটিতেও শহুরে জীবনের টানাপড়েন আর বিয়ের বাজারে দুই পরিবারের মিথস্ক্রিয়ার আড়ালে থাকা একটি গল্প উঠে এসেছে। আশফাক নিপুণ তাঁর নাটকে ছোট ছোট ডিটেইলস ফুটিয়ে তুলতে কখনই কার্পণ্য করেন না। এখানেও করেন নি।
লিংকঃ https://www.youtube.com/watch?v=kHPu2VegCm8
ছায়াচোখ জলছাপ
অপি করিম, পার্থ বড়ুয়া। আমার মনে হয় নাম দুটোই যথেষ্ট নাটকের কোয়ালিটি ডিফাইন করতে। বাস্তব আর কল্পজগতের মিশেলে এক প্রেমিক জুটির গল্প। এই নাটকটা সম্পর্কে এর চেয়ে বেশি কিছু বলা আসলে মুশকিল।
লিংকঃ https://www.youtube.com/watch?v=RMAzcuZlNJw
এ জার্নি টু চিটাগং
মাবরুর রশিদ বান্নাহর অল্প কিছু ভাল কাজের মধ্যে একটি। আছেন জন কবির আর মিথিলা। যদিও জনের অভিনয় স্কিল মন ভরে দেখার মত কিছু না, তবুও গল্পটা সাবলীল। মধ্যবিত্ত পরিবারের বিয়ের পূর্ববর্তী আর পরবর্তী কিছু সময়কে নিয়ে নাটকের গল্প। চট্টগ্রাম শহরের সৌন্দর্য্যটা নাটকে আলাদা ফ্লেভার যুক্ত করেছে।

ক্যাফে ৯৯৯
শাফায়াত মনসুর রানার বেশ বেশ ভাল একটি কাজ। এরকম ভিন্নধর্মী গল্প খুবই কম দেখা যায় টেলিভিশনে। শক্ত একটি প্লট, গল্পের সাথে সাথে শক্তিমান কিছু অভিনেতা আপনার চোখকে আটকে রাখবে নিশ্চিত।
লিংকঃ https://www.youtube.com/watch?v=vOE7_XDNAI0
অবাক ভালবাসায়
অপি করিম, পার্থ বড়ুয়া। সাধারণ দাম্পত্য জীবনের সাধারণ একটি গল্প। কিন্তু নাটকের স্টোরিটেলিংটা আপনাকে মুগ্ধ করবে। আর তার সাথে দুর্দান্ত দুজন শিল্পীর সাবলীল অভিনয় তো থাকছেই।
লিংকঃ https://www.youtube.com/watch?v=O-zvAOZux7I
তুমি না থাকলে
ত্রিভুজ প্রেমের গল্প। আমাদের অলিগলির ভালবাসা গুলো যেমন হয়। মেহজাবিন, নিশোরাও যে সুন্দর গল্প পেলে দারুণ সব কাজ উপহার দিতে পারে তার প্রমাণ আছে এই নাটকটিতে।
লিংকঃ https://www.youtube.com/watch?v=gmlJNfKHwk8
ও রাধা ও কৃষ্ণ
খুব সাধারণ প্রেমের গল্প। একটি ছেলের সব নিংড়ে প্রেমে পড়ার গল্প। নিশোর সাথে মাল্টি ক্যারেক্টারে মেহজাবিনের অভিনয় বেশ উপভোগ্য ছিল। খুব আহামরি কিছু না। এই জিনিসটাই নাটকটাকে আহামরি করেছে।
লিংকঃ https://www.youtube.com/watch?v=dshYYRII-e4
কথা হবে তো?
মনোজ কুমার ও নাবিলার অন্যতম সেরা একটি কাজ। ভিন্ন জীবনের যাত্রী দুটি প্রতিবেশীর গল্প। বাস্তবতায় আচ্ছাদিত এই নাটকটিতে কেমন যেন এক স্নিগ্ধতার পরশ পাওয়া যায়। সাথে বোনাস হিসেবে থাকছে পার্থ বড়ুয়ার কন্ঠে একটি কালজয়ী ট্র্যাক। নাটকটি দেখতে পারবেন বায়োস্কোপে।
লিংকঃ https://www.bioscopelive.com/bn/watch?v=0buZl72q55M
খুঁটিনাটি খুনসুটি
নামের মতই মিষ্টি খুনসুটিতে ভরা একটি নাটক। অপি করিম আর পার্থ বড়ুয়ার আরেকটি সেরা ক্রিয়েশন। নাটকে বিয়ে বাড়ির আমেজ আর এই দুজনের মজার অভিনয় আপনাকে আনন্দ দিতে বাধ্য।
লিংকঃ https://www.youtube.com/watch?v=Qfz07-vvj9Q&list=WL&index=2
২৬ দিন মাত্র
আমজাদ হোসাইন আর দিলারা জামানের অসামান্য এক ক্লাসিক। ওই যে রবীন্দ্রনাথের লেখা "রেলগাড়ির কামরায় হঠাত দেখা" এর একটা স্পর্শ আছে নাটকটাতে। শেষ হইয়াও যেন হইলো না শেষ। এর বেশি কিছু বলবো না। বলা উচিত হবে না।
লিংকঃ https://www.youtube.com/watch?v=pz4G9r9deX4
আমাদের সমাজ বিজ্ঞান
সমাজের প্রত্যাশা বনাম নিজের পছন্দ মত জীবন সাজানোর আকাঙ্ক্ষা। বর্তমান বাংলাদেশের অধিকাংশ তরুণের জীবনের গল্পের সাথে হয়তো মিলে যাবে এ নাটকটি। সমাজের উপর সাফায়াত মনসুর রানার এ পর্যবেক্ষণগুলো এবং তা পর্দায় তুলে আনাটা প্রশংসার দাবিদার। ইয়াশ রোহানের অভিনয়ও ভাল ছিল।
লিংকঃ https://www.youtube.com/watch?v=MmDof0QN8xg&list=WL&index=5
মিস শিউলি
এই নাটকে অপি করিমের চরিত্রটা একটু বেশিই মায়া ধরানো। শুধু মাত্র এই চরিত্রটার প্রেমে পরেই মুগ্ধ হয়ে নাটকটা দেখে ফেলা যায়। নাটকে অপির চরিত্রটা এতই শক্তিশালী ছিল যে নিশোর মত একজন সহঅভিনেতা যে তাঁর সাথে ছিল তা খুব কমই বোঝা গেছে। অপি করিম তাঁর ক্লাস প্রদর্শনে কোন কার্পণ্য করেননি নাটকটিতে।
লিংকঃ https://www.youtube.com/watch?v=AQv8Zcblorg&list=WL&index=29
রুপা
ছোটবেলায় দেখা অনেক পছন্দের একটি নাটক। অভিনয়ে আছেন মাহফুজ আহমেদ, বাঁধন ও প্রভা। বুঝতেই পারছেন সরলরৈখিক ভালবাসার গল্প নয়। সাধারণ গল্পে চলমান নাটকটির শেষ অংশের টুইস্ট পুরো নাটকটিকে অসাধারণ করে তুলেছে।
লিংকঃ https://www.youtube.com/watch?v=OUyITdkOlWU
অফবিট
তাহসানের অভিনয় জীবনের সম্ভবত প্রথম কাজ এটি। সাথে এভারগ্রিন জয়া আহসান। একসময়কার ক্রেজ ছিল এই নাটক। মানুষ সিডি প্লেয়ারে ভিসিডিতে এই নাটক দেখতো। সে যে বসে আছে গানের সাথে এই নাটকের গল্প হয়তো আপনার ফেলে আসা দিনগুলোর কথা মনে করিয়ে দিবে।
লিংকঃ https://www.youtube.com/watch?v=3a8UxLGG00Q
মধুরেণ সমাপয়েত
এর অর্থ হ্যাপি এন্ডিং। তাহসান মিথিলার অভিনীত অন্যতম সেরা নাটক। বন্ধুত্ব থেকে ভালবাসা, সেই থেকে বিয়ে এবং অবশেষে শুভ সমাপ্তি। এই মিলে মধুরেণ সমাপয়েত।
লিংকঃ https://www.youtube.com/watch?v=1eAJ99pJF_c
একাত্তর
শেষ করছি আমাদের মহান মুক্তিযুদ্ধের একটি গল্প দিয়ে। একাত্তর সালের প্রেক্ষাপটে পুরান ঢাকার গল্পে নির্মিত আট পর্বের এই সিরিজটি নির্মাণ করেছে হৈচৈ। আমাদের মুক্তিযুদ্ধের উপর নির্মিত অন্যতম সেরা একটি কাজ। মিথিলা, মোস্তফা মনোয়ার, তিশা, ইরেশ জাকের, শতাব্দি ওয়াদুদের মত একঝাঁক শক্তিশালী অভিনেতা অভিনেত্রীর সাথে গায়ে কাঁটা দেয়া গল্প আপনাকে শিহরিত করতে বাধ্য। সিরিজটি ফ্রি দেখার সুযোগ নেই। হৈচৈ এর সাবস্ক্রিপশন কিনে দেখে নিতে পারে। ইউটিউবে দেখতে পারবেন ট্রেইলার।
লিংকঃ https://www.youtube.com/watch?v=kUUUsvHbCw8
বাংলাদেশের নাটকের কালচারটা আসলে অনেক সমৃদ্ধ। অজস্র অজস্র অসাধারণ কাজ হয়েছে আমাদের টিভি ইন্ডাস্ট্রিতে। সব গুলো কোন দিনও এভাবে পোস্ট করে তুলে আনা সম্ভব না। আমার দেখা পরিধির মধ্যে হুট করে যা মাথায় এসেছে সেগুলো একত্রে করার চেষ্টা করেছি। আজকাল যে গারবেজ মার্কা কাজে ইন্ডাস্ট্রি ভরে গেছে তার অন্যতম দায় দর্শকদের উপরেই আসে। কিছু একটা যা তা বানিয়ে ইউটিউবে ছেড়ে দিলেই মিলিয়ন মিলিয়ন ভিউ। আর নির্মাতারাও এমন সস্তা পাব্লিসিটি আর খ্যাতি পেয়ে কোয়ালিটি নিয়ে মাথা ঘামান না। আসুন ভাল কাজের কদর করি। আজে বাজে কাজ বর্জন করি। বাংলাদেশি নির্মাতাদের সুন্দর সুন্দর কাজ দেখার অপেক্ষায় রইলাম।
হ্যাপি ওয়াচিং।

See le
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment